Home      News

News

 

Share This:

 

 

 

News

Stamford University Bangladesh White Logo
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬
News Image
Feb 22, 2026

গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬।

 

২১ ফেব্রুয়ারি সকাল ৯.৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফ নাফে আস্-সাবের-এর নেতৃত্বে জাতীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ছাত্র-শিক্ষক সকলের সমন্বয়ে একটি প্রভাত ফেরী বের হয় যা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসে শেষ হয়, পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়, এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্টার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং ও শিক্ষার্থীবৃন্দ।

 

পুষ্পস্তবক অর্পণ শেষে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার সম্মুখে একটি আলোচনা সভা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।

 

আলোচনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফ নাফে আস্-সাবের, এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। কবিতা আবৃত্তি করেন একুশে পদকপ্রাপ্ত বিখ্যাত আবৃতি শিল্পী স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাকিরা পারভীন।