Home      News

News

 

Share This:

 

 

 

News

Stamford University Bangladesh White Logo
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
News Image
Jan 12, 2022
গতকাল (১১ জানুয়ারি, ২০২২) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়টি ২০০২ সালের ৫ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যথাযথ অনুমোদন নিয়ে যাত্রা শুরু করে। এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রয়াত প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ-এর অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের স্বনামধন্য স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।
 
২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ আলী নকী। এসময় আরো উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য মো. জাকির হোসেন ও রুমানা হক রীতা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন, ট্রেজারার প্রফেসর লুৎফুর রহমান, সায়েন্স ফ্যাকাল্টির ডীন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আহম্মেদ কামরুজ্জামান মজুমদারসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যাগণ ও প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধানগণ। এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।