Home      News

News

 

Share This:

 

 

 

News

Stamford University Bangladesh White Logo
স্টামফোর্ডে সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ‘সত্যান্বেষী’ অনুষ্ঠিত
News Image
May 7, 2026

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান ‘সত্যান্বেষী’ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ৮৫ ও ৮৬ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেয় বিভাগের ৮২, ৮৩ ও ৮৪তম ব্যাচের শিক্ষার্থীরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফ নাফে আস্-সাবের। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মো. আব্দুল মতিন, অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য, জনসংযোগ প্রধান প্রদীপ্ত মোবারক, স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রধান তামান্না জেরিন এবং ভারপ্রাপ্ত এডমিশন প্রধান আশিক মাহমুদ। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

 

কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘মুখোশ’। আয়োজকেরা জানান, সমাজে লুকিয়ে থাকা সত্য উদ্ঘাটন করে তা মানুষের সামনে তুলে ধরাই সাংবাদিকতার মূল লক্ষ্য—এই ভাবনা থেকেই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

 

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বর্তমান শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করেন। সমসাময়িক মোবাইল সাংবাদিকতার নৈতিকতা নিয়ে ‘আটক’ শিরোনামের একটি নাটক দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।

 

দ্বিতীয় পর্বে ব্যান্ড শোর পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে শেষ হয় অনুষ্ঠান।