Home      News

News

 

Share This:

 

 

 

News

Stamford University Bangladesh White Logo
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সংগঠন ‘জেআরএন ভিজুয়ালস’র আয়োজনে ‘ফটো ওয়াক’ অনুষ্ঠিত
News Image
Feb 7, 2021
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সংগঠন ‘জেআরএন ভিজুয়ালস’র আয়োজনে ‘ফটো ওয়াক’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি, ২০২১) সংগঠনটির প্রায় ৩৫ জন সদস্যর অংশগ্রহণে এই ফটো ওয়াক আয়োজন করা হয়।তারা সবাই সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার বালিয়াটি জমিদার বাড়িতে ছবি তোলা হয়।
 
 বিভাগের সাবেক শিক্ষার্থী শরীফ সৌরভ, এইচ এস সাকিব ও ইয়ামিন মজুমদার ফটোওয়াকের মেন্টরের দায়িত্ব পালন করেন। তারা শিক্ষার্থীদের বালিয়াটি জমিদার বাড়ির বিভিন্ন স্থানে ছবি তুলতে সহায়তা করেন এবং ফটোগ্রাফির বিভিন্ন কারিগরি দিক তাদের সামনে তুলে ধরেন। তাদের নির্দেশনায় স্থাপত্যকলার পাশাপাশি গ্রামীণ জীবন ও জনপদের ছবি এবং ভিডিও ধারণ করা হয়।
 
এসময় বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, সামিয়া আসাদী ও তানিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানের সহযোগী আয়োজক হিসেবে ছিল 'ডেড এলিফ্যান্ট ফিল্মস'।